সর্বশেষ খবর

১ কেজি মিষ্টির দামে ক্রেতা পায় ৭৫০ গ্রাম অহিদ মিষ্টান্ন ভান্ডারকে জরিমানা

গজারিয়া (মুন্সীগঞ্জ) সংবাদদাতা:
গতকাল মঙ্গলবার বিকালে গজারিয়া উপজেলার রসুরপুর বাজারের চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমান করেছেন ভ্রাম্যমান আদালত।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, বিএসটিআই ও পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গজারিয়া উপজেলার নিবাহী অফিসার। নির্বাাহী ম্যাজিস্ট্রেট তাসনিম জেবিন বিনতে শেখ।
এ সময় অহিদ মিষ্টান্ন ভান্ডার ক্রেতাদের কাছে ১ কেজি মিষ্টি বিক্রি কালে ২৫০ গ্রাম ওজনের প্যাকেট সরবরাহ করতেন। গ্রাহক ঠকানোর অভিযোগে তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় । অপর তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মেয়াদ উত্তীর্ন পন্য বিক্রি ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।###

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর