গজারিয়া(মুন্সীগঞ্জ)প্রতিনিধি:
গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে আজ মঙ্গলবার দুপুরে জমিতে গরু ভুট্টা গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের হামলায় মফিজুল ইসলাম, জহিরুল ইসলাম,মুক্তি সরকার ও ফয়সাল সরকার আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার ডিউটি অফিসার এএসআই আমিনুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে গেছে, মঙ্গলবার সকাল সাড়ে এগারটার দিকে হোগলাকান্দি গ্রামের বাসিন্দা আসাদ প্রধানের কয়েকটি গরু বাড়ির পাশের মফিজুল ইসলামের ভুট্টা জমির ভুট্টা গাছ খেয়ে সাবার করে। এর প্রতিবাদ জানাতে গেলে আসাদ প্রধান,বদরু মিয়া ও রিপন,মাসুম,রায়হানসহ আরো কয়েকজন ক্ষতিগ্রস্থ কৃষক মফিজুল ও তাঁর পরিবারের সদস্য জহিরুল উসলাম, মুক্তি সরকার ও ফয়সাল সরকারকে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। এ বিষয়ে আহত জহিরুল ইসলামের ভাবী লিপি বেগম বাদী হয়ে গজারিয়া থানায় লিখিথ অভিযোগ দায়ের করেছে।
গজারিয়ায় গরু ভুট্টা গাছ খাওয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় চারজন আহত
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন |
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন |

