মোহাম্মদ জসিম উদ্দিন:
মুন্সীগঞ্জের গজারিয়ায় উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলার বালুৃয়াকান্দি ইউনিয়নের ১০নং আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলজিইডির প্রকল্প পরিচালক ও ইনিস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইবি)’র যুগ্ম-সাধারণ স¤পাদক প্রকৌশলী মামুনুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শহিদুজ্জামান জুয়েল, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আতারউর রহমান নেকী খোকন, ঠিকাদার আলাউদ্দিন প্রধান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,মহসিন প্রধান।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী মামুনুর রশিদ বলেন, গজারিয়ার একটি অবহেলিত ইউনিয়ন ছিল বালুয়াকান্দি, তবে চলতি বছর শুধু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে বালুয়াকান্দি ইউনিয়নেই ২০কোটি টাকার উন্নয়ন কাজ চলমান। আগামীতে যদি আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসে তবে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং আরো বেশী উন্নয়ন হবে। আগামী পাঁচ বছর পর গজারিয়ায় কোন কাচা রাস্তা থাকবে না বলেও জানান তিনি। তিনি বলেন উন্নয়নের মাপকাঠিতে সারাদেশের রোল মডেল হবে গজারিয়া।
গজারিয়ায় উন্নয়নমূলক আলোচনা সভা
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন |
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন |

