গজারিয়া(মুন্সীগঞ্জ)সংবাদদাতা:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামে বৃহস্পতিবার রাতে নামাজে কাতার সোজা নিয়ে প্রতি পক্ষের লোকজনের হামলায় নারীসহ পনের জন আহত হওয়ার খবর পাওয়াগেছে।
স্থানীয় ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আহতদের মধ্যে জোহর আলীকে(৫৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সুফিয়া বেগম(৪০),ফাতেমা আক্তার (৩৫),কল্পনা(২৪), আল আমীন(২৪) রোকসানা বেগম(৩৬)মো: ফয়সাল মিয়া(১৬),আরিফ হোসেন(২০) ইমরান মিয়া(১৯),সাফায়েত উল্লাহ(২৮) ও নাজমা বেগমকে(৪০)গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহতরে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
গজারিয়া থানার এস আই মো: আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতেই মো: রুহুল আমিনকে(৩৭)আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড় রায়পাড়া গ্রামের দক্ষিন মহল্লার জোহর আলীর সাথে পাশের বাড়ির প্রভাবশালী আমীনউদ্দিনের পরিবারের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল।
গত বৃহস্পতিবার রাতে স্থানীয় মসজিদে এশার নমাজ আদায়ের সময় আমীন উদ্দিনের ভাই জহিরুল ইসলামের সাথে নামাজে লাইনে দাঁড়ানো নিয়ে কথা কাটাকাটি হয় । জোহর আলীর জের ধরে নামাজ শেষে জহিরুল ইসলাম ও আমীনউদ্দিনের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জোহর আলীর বাড়িতে হামলা চালিয়ে পনের জনকে আহত করে।
গজারিয়া থানার ডিউটি অফিসার এএসআই মো: মোস্তাফিজুর রহমান শুক্রবার জানান, থানায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্তের পর ব্যবস্থা নেয়া হবে।
গজারিয়ায় নামাজে কাতার সোজা নিয়ে সংঘর্ষ আহত পনের জন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন |
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন |

