সর্বশেষ খবর

ট্রিপল মার্ডার মামলার আসামী এবার স্থান পেয়েছে গজারিয়া ছাত্রলীগ কমিটিতে

 

মোহাম্মদ জসিম উদ্দিন
ট্রিপল মার্ডার ও হত্যা মামলার আসামী এবার স্থান পেয়েছে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা ছাত্রলীগ কমিটিতে। এ নিয়ে গজারিয়ার সাধারণ মানুষ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের অনেক নেতা কর্মীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গত ১২ জুন অনুমোদিত গজারিয়া উপজেলা ছাত্রলীগ কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোজাম্মেদ হক। গত ১২ জুন এক প্রেস বিঞ্জিপ্তির মাধ্যমে ৯ সদস্যের এ কমিটির অনুমোদন দেন জেলা ছাত্র লীগের সভাপতি ফয়সাল মৃধা ও সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেল। মোজাম্মেল হক ২০১৬ সালের ১৪ জুলাই উপজেলার চরবলাকী গ্রামের গোলাগোলি ও সংঘর্ষের ঘটনায় ট্রিপল মার্ডার ঘটনার মামলার এজাহার নামীয় ৫ নং আসামী। ওই দিন হোসেন্দী ইউনিয়নের নব নির্বাচিত ৮নং ওয়ার্ড মেম্বার গোলাপ সরকার, তার ভাই আইউব আলী সরকার ও ইউনূস মৃধা নামে তিন ব্যক্তি নিহত হয়। এছাড়া অপহরণের মাধ্যমে নিখোজ হন আওলাদ হোসেন ও জুয়েল সরকার নামে দুই ব্যক্তি। তাদের আজও ফিরে পাওয়া যায়নি। এ ঘটনায় ১৭ জুলাই ২০১৬ সালে মোজাম্মেলের পিতা আমিরুল হককে প্রধান আসামী করে ও তার অপর ভাই যুবলীগ নেতা নাজমুল হোসেন ও পরিবারের আরো বেশ কয়েকজন সদস্যসহ ১২৯ জনকে আসমী করে একটি হত্যা ও অপহরণ মামলা দায়ের করেন নিহত গোলাপ সরকারের বাবা মজু মিয়া সরকার। ওই মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামী ইতিমধ্যে সিআইডি পুলিশের কাছে এ হত্যাকান্ড ও অপহরণে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এ ধরণের একটি হত্যা মামলার আসামীকে উপজেলা ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদ সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব দেওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর