সর্বশেষ খবর

আনোয়ার সিমেন্ট এবার রপ্তানি হচ্ছে ভারতে

মোহাম্মদ জসিম উদ্দিন ঃ দেশের স্বনামধন্য সিমেন্ট ব্যন্ড আনোয়ার সিমেন্ট এবার দেশের সীমা ছাড়িয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে রপ্তানি করা হচ্ছে।
গতকাল রবিবার রাতে মুন্সীগঞ্জ জেলার গজারিয়ার তেতৈতলা আনোয়ার ইন্ডাস্ট্রি থেকে সিমেন্ট ভর্তি ৬টি ট্রাক ভারতের ত্রিপুরা রাজ্যর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কুমিল্লার বিবির বাজার স্থলবন্দর হয়ে ভারতে প্রবেশ করবে সিমেন্ট ভর্তি ট্রাকগুলো। এখন থেকে প্রতিমাসে ভারতে ১লক্ষ ব্যাগ সিমেন্ট রপ্তানি করবে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার,মোঃ ইব্রাহিম খলিল এফ. সি.এম.এ,এফ.সি.এস জানান, দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো ভৈরব সেতু, সুলতানা কামাল সেতু, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দও এবং সর্বশেষ দেশের সর্ববৃহৎ নির্মাণাধীন পদ্মা সেতু নির্মাণে ব্যবহার করা হচ্ছে আনোয়ার সিমেন্ট। এবার ভারতে রপ্তানি দ্বার উন্মুক্ত হল আনোয়ার সিমেন্টের। ভারতে সিমেন্ট রপ্তানি করে বিপুল পরিমাণ অর্থ আয় করবে প্রতিষ্ঠানটি এতে করে দেশের অর্থনীতি আরো সমৃদ্ধ হবে। ভারতের সাথে সুস¤পর্ক রাখায় বর্তমান সরকারকে ধন্যবাদ জানান তিনি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর