সর্বশেষ খবর

গ্যাস লাইনের বিস্ফোরণে দগ্ধদের দেখতে ঢামেকে মার্কিন রাষ্ট্রদূত

রাজধানীর উত্তরায় একটি বাসায় গ্যাস লাইনের বিস্ফোরণে দগ্ধদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট।

শনিবার বিকেল পৌনে ৫টার দিকে তিনি ঢামেকে পৌঁছান।

উল্লেখ্য, শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের ৮ নম্বর বাসায় গ্যাস লাইনের বিস্ফোরণ হয়। এতে একই পরিবারের ৫ সদস্য দগ্ধ হন। দগ্ধরা হলেন- শাহনেওয়াজ (৪৫), তার স্ত্রী সুমাইয়া (৩০), মেয়ে জয়া (১৪ মাস) ছেলে জায়ান (৯)। এর মধ্যে শারলীন ও জায়ান মারা গেছেন।

আগুনে শাহনেওয়াজ, সুমাইয়ার শরীরের ৯৫ শতাংশ শরীর দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া জয়ার শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর