সর্বশেষ খবর

প্রাক্তন সমাজকল্যাণমন্ত্রী মোস্তফা শহীদ আর নেই

প্রাক্তন সমাজকল্যাণমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা এনামুল হক মোস্তফা শহীদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।

এদিকে এনামুল হকের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন শোক জানিয়েছেন।

আওয়ামী লীগ সরকারের গত মেয়াদে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করা এনামুল হক মোস্তফা শহীদের জানাজা আজ বিকেল সাড়ে ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

শুক্রবার সকাল ১০টায় মরহুমের লাশ হেলিকপ্টারযোগে তার নির্বাচনী এলাকা হবিগঞ্জে নিয়ে যাওয়া হবে। সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জে, দুপুর ২টায় মাধবপুর ও বিকেল ৪টায় চুনারুঘাটে তার জানাজা অনুষ্ঠিত হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর