সর্বশেষ খবর

বৃষ্টিতে বইমেলা সাময়িক বন্ধ

আজকের ঝোড়ো হাওয়া ও বৃষ্টির কারণে বইমেলা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। মেলা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ এ কথা জানান।

এ ছাড়া বইমেলা তথ্য কেন্দ্র থেকেও মাইকে বইমেলা সাময়িক বন্ধ ঘোষণার কথা প্রচার করা হচ্ছে।

আজকের বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে ৫০ টির বেশি স্টল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সংখ্যাটা আরও বেশি হতে পারে।

মেলার বাউন্ডারিগুলো ভেঙে গেছে। বৃষ্টির পানি আটকে আছে মেলা চত্বরে।

আটকে থাকা পানি সরানোর জন্য যন্ত্র আনা হয়েছিল। তবে বেলা আড়াইটার দিকে আবারও বৃষ্টি শুরু হলে পানি সরানোর কাজ বন্ধ করে দেওয়া হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর