সর্বশেষ খবর

হঠাৎ শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড়

বসন্তের শুরুতেই হঠাৎ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি হয়েছে। আজ সকালে ও মধ্য দুপুরে দু দফায় রাজধানীতে ঝড়ো বাতাসের সঙ্গে নামে বৃষ্টিও। থমকে যায় রাজধানীবাসীর জনজীবন। যানজটের নগরীতে বেড়ে যায় আরো যানজট। তবে মৌসুমের প্রথম এ বৃষ্টি উপভোগ করেছে অনেকেই। দুপুর ১২টাও দেখা যায় রাজধানীর আকাশ ঘন কালো মেঘে ঢাকা।
অন্যদিকে নারায়ণগঞ্জ ও সাতক্ষীরায় হয়েছে কালবৈশাখী ঝড়। সঙ্গে শিলাবৃষ্টিও। এছাড়া গাজীপুর, কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় জড়ো বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে।

গতকালই বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে ঢাকায় আজ ঝড়ো বাতাসসহ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। শুধু আজই নয়, বৃষ্টির এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে আগামীকালও।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী বিকাল বা সন্ধ্যার পরও ঝড়ো বাতাস ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পরদিনও।

এদিকে বসন্তের প্রথমই বৃষ্টির এই ভাগড়ায় অস্বস্তিতে পড়েছে ক্রিকেটপ্রেমিরা। বৃষ্টি বাধায় পন্ড হতে পারে বাংলাদেশ-ভারতের মধ্যকার এশিয়াকাপের প্রথম ম্যাচ। সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর