সর্বশেষ খবর

নেশাগ্রস্ত যুবলীগ নেতার গুলিতে আ’লীগকর্মী গুলিবিদ্ধ

মুন্সীগঞ্জ সদরের মানিকপুর এলাকায় শহর যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম এলানের ছোঁড়া গুলিতে আওয়ামী লীগ কর্মী বছির গুলিবিদ্ধ হয়েছে।

জমি বিক্রির টাকার ভাগ বাটোয়ারা নিয়ে বুধবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী জানান, বুধবার সকালে একই সিন্ডিকেটের লোকজনের সঙ্গে টাকার ভাগ নিয়ে কথা কাটাকাটি হয়। এসময় নেশাগ্রস্ত অবস্থায় থাকা এলান এলোপাতাড়ি গুলি ছুঁড়লে বছিরের পায়ে গুলিবিদ্ধ হয়।

এই ঘটনায় বিদেশি পিস্তলসহ এলানকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর