সর্বশেষ খবর

ইউপিতেও আ.লীগের ২১ চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে

পৌরসভা নির্বাচনের মতো আসন্ন প্রথম দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনেও চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে।

এর মধ্যে শুধু বাগেরহাট জেলাতেই ১৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছে।

এছাড়া ভোলার দক্ষিণ দিঘলদী, মংলার সোনাইলতলা ও মাদারীপুরের শিবচরের কুতুবপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা এককভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন সোমবার ২১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীরা এককভাবে মনোনয়নপত্র জমা দেন।

যাচাই-বাছাই শেষে ওই ২১ জনের মনোনয়নপত্র বৈধ হলে তাদের জয়ী ঘোষণা করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর