সর্বশেষ খবর

সিনিয়র আইনজীবীদের সঙ্গে খালেদার বৈঠক

দলের সিনিয়র আইনজীবীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার রাতে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মোহাম্মদ আলী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, যুবদল সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর