সর্বশেষ খবর

কোনো ষড়যন্ত্রই সফল হবে না: মির্জা ফখরুল

বাংলাদেশকে বিরাজনীতিকরণ করতে একটি ‘কুচক্রী মহল’ বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র করছে দাবি করে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

ষষ্ঠ জাতীয় কাউন্সিলের মাধ্যমে দলটি সাময়িক বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির এই নেতা।

রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় মির্জা ফখরুল বলেন, কারচুপির আশঙ্কা থাকা সত্ত্বেও দলীয় প্রতীকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেবে বিএনপি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর