সর্বশেষ খবর

কমিটির কার্যক্রম স্থগিত: জামালপুর শহর যুবলীগ সভাপতি বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামালপুর শহর যুবলীগের সভাপতি শাহরিয়ার উজ্জলকে সাময়িক বহিষ্কার করেছে জেলা যুবলীগ। এছাড়াও শহর যুবলীগের কার্যক্রম স্থগিত করা করা হয়েছে।

জামালপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাঈম রহমান জানান, শুক্রবার রাতে শহরের বকুলতলা এলাকায় জামালপুর পৌর আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহীন আহাম্মেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করে শহর যুবলীগের সভাপতি শাহরিয়ার উজ্জল। এ ঘটনায় শনিবার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাহরিয়ার উজ্জলকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

জামালপুর জেলা যুবলীগের সভাপতি আব্দুল্লাহ আল আমিন চাঁন ও সাধারণ সম্পাদক নাঈম রহমানের যৌথ স্বাক্ষরে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।

এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জামালপুর শহর যুবলীগের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর