সর্বশেষ খবর

দমন-পীড়নের মধ্যেও ইউপি নিবাচনে অংশ নেবে বিএনপি: রিজভী

ভয়াবহ দমন-পীড়ন ও ভোটারদের ভোট প্রদানের অধিকার কেড়ে নেয়ার সম্ভাবনা থাকলেও গনতন্ত্র রক্ষার করার আন্দোলন হিসেবে বিএনপি আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ, নির্বাচন ওয়াচ গ্রুপসহ রাজনৈতিক বিশ্লেষকরা দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে ইতোমধ্যে গভীর শঙ্কা প্রকাশ করেছেন। তারা সুস্পষ্টভাবেই বলেছেন দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন জনসমাজে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে।

আজ বিকালে নয়াপল্টনে দলের কেন্দীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, গণতন্ত্রের পথ চলাকে বিপথে চালিত করার জন্যই সরকারের মদদে নির্বাচন কমিশন দলীয় প্রতীকে এই অযৌক্তিক ও অসময়োচিত সিদ্ধান্ত গ্রহন করেছে। তিনি বলেন, দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদসহ যেকোন স্থানীয় সরকার নির্বাচন তৃণমূলে সামাজিক বান্ধন বিনষ্ট করবে। পরিবার, গ্রাম, পাড়া-মহল্লায় সর্বত্র দলীয় রাজনীতির সংঘাত ছড়িয়ে পড়বে।

উল্লেখ, গতকাল নির্বাচন কমিশন(ইসি) সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ধারাবাহিকভাবে ৪ঠা জুন পর্যন্ত মোট ৬ ধাপে ৪২৭৫টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে। আগামী ২২ মার্চ প্রথম ধাপে ৭৫২টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর