সর্বশেষ খবর

ভালবাসা দিবসে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাবে যুবলীগ

বিশ্ব ভালবাসা দিবস ১৪ ফেব্রুয়ারিতে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে তার প্রতি ভালবাসা ও শ্রদ্ধা জানাবে যুবলীগ।

শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির এক যৌথসভায় এ সিদ্ধান্ত হয় বলে সংগঠনটির দফতর সম্পাদক কাজী আনিসুর রহমান রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।

কাজী আনিসুর রহমান জানান, বিশ্ব ভালবাসা দিবসে সংগঠনের সভাপতি ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনর রশিদের নেতৃত্বে এ দিন যুবলীগ নেতারা সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর