সর্বশেষ খবর

‘পাকিস্তানের সঙ্গে যতটুকু সম্পর্ক প্রয়োজন তাই রয়েছে’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘কূটনৈতিকভাবে যতটুকু সম্পর্ক থাকা প্রয়োজন পাকিস্তানের সঙ্গে তাই রয়েছে। দেশের জনগণ পাকিস্তানের সঙ্গে সকল সম্পর্ক ১৯৭১ সালেই ছিন্ন করেছে।’

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘বীরঙ্গনা আত্মকথন’ প্রামাণ্য গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানটির আয়োজন করে ৭১ প্রকাশনা।

তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে। ১৯৭৩ সালের সিমলা চুক্তি অনুযায়ী, স্বাধীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তান কোনো হস্তক্ষেপ করতে পারবে না সেটা স্পষ্ট করে লেখা ছিল। কিন্তু পাকিস্তান সে চুক্তি ভঙ্গ করেছে। তারা বাংলাদেশবিরোধী চক্রান্তে লিপ্ত হয়েছে এবং সরকারবিরোধী তৎপরতার কাজে তাদের বেশ কয়েকজন কর্মকর্তার প্রমাণও পাওয়া গেছে।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর