সর্বশেষ খবর

ক্লিন ঢাকা কনসার্ট মাতাবেন কারিনা

‘ক্লিন ঢাকা কনসার্ট’মাতাবেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। আগামী ১২ ফেব্রুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এ কনসার্ট অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটির আয়োজক অন্তর শোবিজ। আর প্রধান পৃষ্ঠপোষক আরএফএল ওয়েস্ট বিন।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী।

তিনি বলেন, ‘এই আয়োজনে কারিনার সঙ্গে বলিউড থেকে আরো অংশ নেবেন জাভেদ আলী ও কনিকা কাপুর। এছাড়াও বাংলাদেশের চিত্রনায়ক অনন্ত জলিলসহ কিছু তারকাও অংশ নেবেন অনুষ্ঠানে।’

সংবাদ সম্মেলনে আরএফএল-এর হেড অব মার্কেটিং এসএম আরাফাতুর রহমান বলেন, ‘পরিচ্ছন্ন বছর ২০১৬’সামাজিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করতে আমরা এ কনসার্টের সঙ্গে যুক্ত হয়েছি। কনসার্টের পাশাপাশি রাজধানী ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব এবং আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার এ মহাপরিকল্পনায় যুক্ত থাকবে আরএফএল ওয়েস্ট বিন।’ এছাড়াও সিটি করপোরেশনের যে কোন সামাজিক উদ্যোগে আরএফএল পাশে থাকবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে বলা হয়, ১২ ফেব্রুয়ারি বিকেল ৩টা থেকে স্টেডিয়ামের গেট খোলা থাকবে। মূল কনসার্ট শুরু হবে মাগরিবের নামাজের পরে। টিকিটের মূল্য রাখা হয়েছে এক হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত।

সংবাদ সম্মেলনে প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব মিডিয়া সুজন মাহমুদ ও হেড অব ইভেন্টস আদিল খান এবং অন্তর শোবিজের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর