বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা চলছে। একটি বিশেষ রাজনৈতিক মহল ঢাবির মতো দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে লাশ ফেলার চক্রান্ত করছে।
ঢাবির কিছু সংখ্যক সাবেক ছাত্রনেতার বক্তব্যে তা উঠে এসেছে, যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বুধবার সকালে পঞ্চগড় সার্কিট হাউজে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
আরেফিন সিদ্দিক বলেন, পৃথিবীর কোন দেশে দেখা যাবে না একটা বিশ্ববিদ্যালয় চলছে সেটাকে বন্ধ করা, ক্ষতিগ্রস্ত করা ও শিক্ষা ব্যবস্থাকে বিপর্যয়ের মধ্যে ফেলার কোনো অপচেষ্টা চলছে।
আমাদের দেশে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত করতে ষড়যন্ত্র ও চক্রান্ত প্রতিনিয়ত দেখতে পাচ্ছি।
তিনি আরো বলেন, স্বাধীন তথ্য কমিশন গঠনের কারণে গণমাধ্যম এখন স্বাধীনভাবে কাজ করতে পারছে। মত প্রকাশের স্বাধীনতা রয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে পঞ্চগড়ের পুলিশ সুপার মো. গিয়াস উদ্দিন আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন রেজা, এনডিসি বিকাশ বিশ্বাস, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুল, সাংবাদিক শহীদুল ইসলাম শহীদসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

