সর্বশেষ খবর

সাত দিনের মধ্যে অতিরিক্ত ফি ফেরত দেয়ার নির্দেশ

অতিরিক্ত মাসিক বেতন ও ভর্তি ফি আদায়কারী স্কুলগুলোকে ৭ দিনের মধ্যে অর্থ ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ বুধবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ নির্দেশ দেন তিনি।

সূত্র জানায়, ভর্তি নীতিমালা লঙ্ঘন করে রাজধানীসহ সারাদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান অতিরিক্ত মাসিক বেতন ও ভর্তি ফি আদায় করে। এর প্রতিবাদে আন্দোলন করেন অভিভাবকরা। পরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) বিষয়টি তদন্ত করে। প্রতিবেদনের আলোকে অতিরিক্ত অর্থ ফেরত দিতে ৭ দিন সময় সময় বেঁধে দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত না দিলে ব্যবস্থা নেয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর