সর্বশেষ খবর

সিরিয়ায় বোমা হামলায় ৬০ জন নিহত

সিরিয়ার রাজধানী দামাস্কে একটি গাড়িবোমা ও দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬০ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে।
সুইজারল্যান্ডের জেনেভায় সিরিয়া সরকার এবং বিরোধী পক্ষগুলোর প্রতিনিধিরা জাতিসংঘ-উদ্যোগে অনুষ্ঠিত শান্তি আলোচনায় যোগ দেওয়ার সময় এ হামলায় নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে।
আলজাজিরার খবরে বলা হয়, স্থানীয় সময় রবিবার শিয়া মাজার ‘সৈয়দা জয়নবে’ এক গাড়িবোমা ও আত্মঘাতী বোমা বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।
প্রথম হামলার পর লোকজন সেখানে উদ্ধার কাজ চালানোর সময় আরও দুইজন আত্মঘাতী বোমা হামলাকারী ভিড়ের মধ্যে নিজেদের উড়িয়ে দেয়।
যুক্তরাজ্য ভিত্তিক একটি মানবাধিকার সংস্থার বরাত দিয়ে আলজাজিরা জানায়, বেশ কয়েকজন শিয়া সেনা নিহত হয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
আইএস হামলার দায় স্বীকার করেছে। আইএস সমর্থিত বার্তা সংস্থা ‘আমাক’ এ খবর নিশ্চিত করেছে। খবরে বলা হয়, দামেস্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিয়া মিলিশিয়া ঘাঁটিতে দুটি অভিযান চালানো হয়েছে।
সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাটি ইরান, লেবানন এবং আশপাশের অঞ্চলের শিয়াদের জন্য পবিত্র ধর্মীয় স্থান।
অবজারভেটরি প্রধান রমি আব্দুল রহমান বলেন, আত্মঘাতী হামলাকারীরা শিয়া মিলিশিয়াদের বহনকারী একটি সামরিক বাসে হামলা চালায়।
এর আগেও এই মাজার ২০১২ ও ২০১৫ সালে হামলার শিকার হয়েছিল। তখন দুটি আত্মঘাতী হামলায় একটি চেক পয়েন্টের কাছে ৪ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছিল।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর