সর্বশেষ খবর

প্রশ্নফাঁসের গুজবে কান দেবেন না : শিক্ষামন্ত্রী

শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রশ্ন ফাঁসের গুজবে কান দেবেন না।

একইসঙ্গে প্রশ্নফাঁস রোধে উচ্চপর্যায়ের ব্যবস্থা নেয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর দিনে রাজধানীর তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

গৃহীত পদক্ষেপের ফলে প্রশ্নপত্র আর ফাঁস করা সম্ভব হবে না বলে আশা করছেন তিনি।

তিনি বলেন, ‘ফেসবুকে বা অন্য কোনোভাবে এবার প্রশ্নপত্র ফাঁসের কোনো সম্ভাবনা নেই। ছেলে-মেয়েরা হাসি মুখে পরীক্ষা দিচ্ছে। কেউ কারো দিকে তাকাচ্ছে না, যে যার মতো করে পরীক্ষা উত্তরপত্র ভরাট করছে।’

নাহিদ বলেন, ‘ফেসবুকে প্রশ্নপত্র ফাঁস নিয়ে কেউ লিখলে তার বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ব্যবস্থা নেবে।’ যথাসময়েই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

সোমবার সকাল ১০টায় সারাদেশে ৩,১৪৩টি কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর