সর্বশেষ খবর

ক্যামেরুনে আত্মঘাতী হামলায় নিহত ২৯

ক্যামেরুনের একটি গ্রাম্য বাজারে সিরিজ আত্মঘাতী হামলায় নিহত হয়েছে কমপক্ষে ২৯ জন। নাইজেরিয়ার সীমান্তবর্তী ক্যামেরুনের বোদো গ্রামের বাজারে তিনজন আত্মঘাতী হামলা চালায়।

আলজাজিরা অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

ক্যামেরুনের সীমান্তবর্তী বোদো গ্রামটি শহরের মতো। দেশটির একজন সেনাকর্মকর্তা জানিয়েছেন, প্রথম বোমাটি বিস্ফোরিত হয় বোদোর মার্কেটে প্রবেশের রাস্তায়। দ্বিতীয় বিস্ফোরিত হয় মার্কেটের প্রবেশমুখে এবং তৃতীয়টি বিস্ফোরিত হয় মার্কেটের মধ্যে। পারস্পরিক যোগসাজশে এই হামলা চালানো হয়েছে।

নতুন বছরে ক্যামেরুনে এটি দ্বিতীয় বোমা হামলার ঘটনা। ১৩ জানুয়ারি দেশটির উত্তরাঞ্চলে বোমা হামলায় নিহত ১২ জন। গত ডিসেম্বর মাসে দুজন নারী আত্মঘাতী বোদো গ্রামে হামলা চালায়।

সোমবার চালানো এই হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ। যদিও নাইজেরিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী বোকো হারাম এ ধরনের হামলা চালিয়ে থাকে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর