বরাবরই নিজের চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করেন নাদিয়া। ভিন্ন ভিন্ন সব চরিত্রে দেখা যায় তাকে। এবার রীতিমতো অ্যাকশন গার্ল হিসেবে হাজির হচ্ছেন তিনি। মেহেদী হাসিবে ফিকশনটিতে মারদাঙ্গা চরিত্রে দেখা যাবে তাকে। ফিকশনটির নাম এখনো নির্ধারণ করা হয়নি। একে নাদিয়া চৌকস পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন। তার সঙ্গে পুলিশ কর্মকর্তা হিসেবে আরো অভিনয় করছেন র্যাম্প মডেল শাওন খান ও সাঞ্জু। এতে খলনায়ক হিসেবে অভিনয় করছেন জাহিদ হাসান। নাদিয়া জানালেন, ফিকশনে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। কাজটাও খুব গোছানো হচ্ছে। ভালো কিছু হবে আশাকরি।’
গতকাল মানিকগঞ্জে নাটকটির শুটিং শুরু হয়েছে, চলবে আট তারিখ পর্যন্ত।
এছাড়া নাদিয়া সম্প্রতি প্রাণ-ফ্রুটোর শর্টফিল্ম ‘শোনো’ তে অভিনয় করেছেন। এটিই তার অভিনীত প্রথম শর্টফিল্ম। তার সহশিল্পী হিসেবে আছেন সৌমিক। সাইফ আজাদের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় টেলিফিল্ম ‘লাভ অ্যান্ড লিরিক’-এ অভিনয় করেছেন। তার বিপরীতে কাজ করেছেন ইরফান সাজ্জাদ।

