সর্বশেষ খবর

উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমবায় সমিতির প্রথম বার্ষিক সাধারণ সভা ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় মেঘনা ভিলেজ বোট ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি স্কোয়াড্রন লীডার (অবঃ) বীর মুক্তিযোদ্ধা আ ক ম আখতারুজ্জামান খান কামাল।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি এ এফ এম আবদুর রহমান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেফায়েত উল্লাহ্ খান তোতা, এ কে এম গিয়াস উদ্দিন চেয়ারম্যান ভবেরচর ইউনিয়ন পরিষদ, গজারিয়া উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি নজরুল ইসলাম সরকার, বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ্, চেয়ারম্যান গজারিয়া ইউনিয়ন পরিষদ, সমিতির সাধারণ স¤পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বীর মুক্তযোদ্ধা আব্দুল গাফফার প্রমূখ।

অনুষ্ঠানে গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমবায় সমিতির সৌজন্যে বীর মুক্তিযোদ্ধা মোঃ কামরুল ইসলামের সংরক্ষণে থাকা মুক্তিযুদ্ধকালীন ছবি প্রদর্শন করা হয়। পরে সমিতির ৫৩ জন সদস্যেকে ১০০ টাকা মূল্যের শেয়ার প্রদান করা হয়।

গজারিয়ানিউজ/জসিম

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর