সর্বশেষ খবর

চালককে জবাই করে চাউল লুট

মুন্সীগঞ্জের গজারিয়াধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকার উজান ভাটি হোটেলের সামনে থেকে জবাই করা ট্রাক চালক রবিউলের লাশ ও গলাকাটা অবস্থায় হেলপাড় আশরাফুল বাবুকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোর সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

এর আগে চালক ও হেলপাড়কে গলা জবাই করে ট্রাকে থাকা চাউল লুট করে ছিনতাইকারী দল। এদিকে জবাই করা ট্রাকের হেলপাড় আশরাফুল বাবুকে (২২) আশঙ্কাজনক অবস্থায় শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জব্দ করা হয়েছে ট্রাকটি।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেদায়েতুল ইসলাম ভূইয়া জানান, আশুলিয়া থেকে চাউল ভর্তি ট্রাকটিকে বৃহস্পতিবার রাত ৩টার দিকে ছিনতাই করে দুর্বৃত্তরা। ট্রাকটি তারা ঢাকার উত্তরা এলাকায় নিয়ে ৩৮১ বস্তা চাউল লুট করে। এরপর তারা ট্রাকের চালক রবিউল ইসলাম (৩৫) ও হেলপাড় আশরাফুল বাবুকে (২২) জবাই করে মৃত্যৃ নিশ্চিত হওয়ার পর তাদেরসহ দুর্বৃত্তরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার বাউশিয়া এলাকায় ট্রাক রেখে পালিয়ে যায়।

গজারিয়ানিউজ/জসিম

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর