অভিযোগ উঠেছে ডিউটি চলাকালিন সময় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শারমিন সুলতানা সেবাদেন নিজের মালিকানা প্রাইভেট ক্লিনিকে।
শুক্রবার সকাল ৯টা হতে শনিবার সকাল ৯টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে ডিউটি চলাকালিন সময়ের মধ্যে ভবেরচর ব্রেইলিব্রীজ সংলগ্ন এস.কে আলম ডায়গনষ্টিক সেন্টার ও হাসপাতালে রোগী দেখা সহ ও ডেলিভারী সিজার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা রোগী ও তার স্বজনেরা জানান, সরকারী হাসপাতালের চিকিৎসককে না পেয়ে পাইভেট ক্লিনিকে এসে চিকিৎসা নিতে বাধ্য হয়েছেন।
এ বিষয়ে জরুরী বিভাগে দায়েত্ব থাকা চিকিৎসক শারমিন সুলতানা বলেন, হাসপাতালের জরুরী বিভাগে আমার ডিউটি চলছে এবং চলবে আগামীকাল ৯টা পর্যন্ত। বর্তমানে জরুরী বিভাগে আমার পরিবর্তে আমার দুলাভাইকে রেখে আসছি। এখানে আমার কয়েকটি প্রাভেট রোগী ও একটি ডেলিভারী সিজার করতে এসেছি। সিজার শেষ হলেই চলে যাবো।
অপারেশন করার যোগ্যতা প্রশ্নে তিনি বলেন, আমার সহ্কারী রেজিষ্টার হিসেবে অভিজ্ঞতা রয়েছে। তাই অপারেশনের কাজ করছি।
অন্যদিকে উপজেলা স্বাস্ব্য কমপ্লেসের টি.এস চিকিৎসক এম.এইচ মোল্লা জানান, এই হাসপাতালের একমাত্র চিকিৎসক বনলতা সিনহা ছাড়া কোন চিকৎসকের অপারেশন করার যোগ্যতা নেই।
গজারিয়ানিউজ/আসাদ

