সর্বশেষ খবর

গজারিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ৫ জনের অপসারণের দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহাবুবা বিলকিসসহ উপজেলার ৩ কর্মকর্তা ও ২ কর্মচারির অপসারণের দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বুধবার বেলা ১২টা সময় উপজেলার হোসেন্দী বাজার সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত এই মানববন্ধনে শতাধিক লোক উপস্থিত ছিল।

মানববন্ধন থেকে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা বিলকিস, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেট ফারজানা জামান, সাব-রেজিস্টার শাহ আব্দুল আরিফ, সার্ভেয়ার আবু বকর ও কানুনগো গোলাম মোস্তফার অপসারণ দাবি করেন।

মানববন্ধনে তারা অভিযোগ করে বলেন, এই কর্মকর্তারা নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন প্রতিষ্ঠানকে সহায়তা, টাকার বিনিময়ে জাল দলিল তৈরি, ভূমিহীনদের নামে লিজকৃত সরকারি জমি ব্যক্তি মালিকানার কোম্পানিকে রেজিস্টি করে দেওয়ার মত বিভিন্ন অপকর্ম করছে। সরকারের প্রতি এই কর্মকরতাদের দ্রুত অপসারণ ও উপযুক্ত শাস্তির দাবি জানান তারা। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

গজারিয়ানিউজ/জসিম

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর