আমেরিকার সবচেয়ে বড় লটারির তিনজন বিজয়ী রয়েছে বলে ধারণা করা হচ্ছে। দেড় শ কোটি ডলার মূল্যের বা প্রায় ১২ শ কোটি টাকা সমপরিমাণের রেকর্ড এই পাওয়ারবল জ্যাকপটের ড্র নাম্বারের তিনটি টিকেট বিক্রি হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
অ্যাঞ্জেলস, টেনেসি, আর ফ্লোরিডায় ওই টিকেট তিনটি বিক্রি হয়েছে। যদিও এখনো কোনো দাবিদারকে পাওয়া যায়নি। আমেরিকায় এর আগে এত বড় অংকের আর কোনো লটারি হয়নি। ড্র-র আগে লটারি বিক্রির দোকানগুলোয় ছিল ক্রেতাদের লম্বা লাইন।
আমেরিকায় এর আগের বড় লটারিটি ছিল ৬৫৬ মিলিয়ন ডলারের। সেটির বিজয়ীও ছিলেন তিনজন।
বিজয়ীরা চাইলে এই অর্থ ২৯ বছর ধরে বাৎসরিক ভিত্তিতে নিতে পারবেন। অথবা এককালীনও নেওয়া যাবে। যদিও পুরো অর্থের ওপরই ফেডারেল এবং স্টেটের ট্যাক্স কাটা যাবে।

