কুয়েতে মঙ্গলবার ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি এবং উপসাগরীয় দেশটিতে হামলার পরিকল্পনার অভিযোগে ২ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এর মধ্যে একজন ইরানী রয়েছেন। তার অনুপস্থিতিতে বিচার কাজ চালানো হয়।
এই ইরানী ছাড়াও আরো ২৫ কুয়েতি শিয়ারও বিচার করা হয়। এদের একজনকে যাবজ্জীবন, ১৯ জনকে ৫ থেকে ১৫ বছরের কারাদণ্ড, ৩ জনকে খালাস এবং একজনকে জরিমানা করা হয়। তারা ইরান সমর্থিত লেবানি শিয়া জঙ্গি গ্রুপ হিজবুল্লাহর পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগেও অভিযুক্ত হন।
ইরান ও রিয়াদের মধ্যে তীব্র কূটনেতিক টানাপোড়েনের এ সময়ে এ রায় দেয়া হল।
এদিকে কুয়েতি কর্তৃপক্ষ আগস্ট মাসে বলেছিল, তারা ইরান সম্পর্কিত একটি সেল ধ্বংস করেছে এবং বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে।
উল্লেখ্য, গত ২ জানুয়ারি সৌদি আরব শিয়া ধর্মীয় নেতা নিমর আল নিমরের মৃত্যুদন্ড কার্যকর করলে ইরানে বিক্ষোভ শুরু হয়। প্রতিবাদকারীরা তেহরানের সৌদি দূতাবাসে হামলা চালায়। এ প্রেক্ষাপটে রিয়াদ ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

