২০০৮-এর পর তাদের আর একসঙ্গে দেখাই যায়নি। কিন্তু গতকাল গোল্ডেন গ্লোব পুরস্কার অনুষ্ঠানে তাঁদের ফ্যানেদের সেই অপেক্ষার অবসান ঘটল।
গত ১০ জানুয়ারি, ক্যালিফোর্নিয়ার দ্য বেভারলি হিলটন-এ আয়োজিত হয়ে গেল গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড-এর ৭৩ তম অনুষ্ঠান। অনেক সম্মানিত শিল্পীদের মাঝে যাঁরা বিশেষভাবে নজর কাড়লেন, তাঁদের মধ্যে অন্যতম জ্যাক-রোজ।
১৯৯৭র শেষে মুক্তিপ্রাপ্ত টাইটানিক ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন কেট উইনস্লেট ও লিওনার্দো দি ক্যাপ্রিও। তারপর ২০০৮এ রেভোলিউশনরি রোড-এ দেখা গিয়েছিল দুজনকে। কিন্তু গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে একসঙ্গে দুজনকে দেখে নিজেদের আবেগ ধরে রাখতে পারেনি কেউই।
এ বছর জ্যাক ও রোজ, দুজনেই গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছেন। ড্যানি বয়েল পরিচালিত স্টিভ জবস ছবিতে অভিনয়ের জন্য বেস্ট সাপোর্টিং অ্যাকট্রস হিসেবে মনোনীত হন কেট উইনস্লেট। অন্যদিকে, লিওনার্দো দি ক্যাপ্রিও, মোশন পিকচারে বেস্ট অ্যাক্টর হিসেবে জয়ী হন। প্রসঙ্গত, কেট-লিওনার্দোর ‘টাইট্যানিক’ সে বছর এগারোটি অস্কার জিতে ছিল।

