গত বছরের শুরুতে ইমরানের সুর ও সংগীতে প্রকাশ পায় পুষ্পের ‘যদি মেঘে চাঁদ ঢাকে’ গানটির মিউজিক ভিডিও। গানটি অল্প কয়েক দিনেই সব শ্রেণির দর্শক এবং শ্রোতাদের মনে জায়গা করে নেয়। জান্নাত পুষ্পের জনপ্রিয় এই গানটিতে তার সাথে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ইমরান। গানটি তার দ্বিতীয় একক অ্যালবাম ‘জান্নাত’ এ রাখা হয়েছিল।
এরই ধারাবাহিকতায় প্রায় ছয় মাস পর অনেক ভেবে চিন্তে জান্নাত পুষ্প তার ভক্ত, দর্শক শ্রোতাদের উপহার দিচ্ছেন নতুন আরও একটি মিউজিক ভিডিও। ‘কিছুটা রঙ’ শিরোনামের এই নতুন মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তানভীর শেহজান। সোমেশ্বর অলি’র কথা ও বেলাল খানের সুরে গানটির সংগীতায়জন করেছেন জেকে।
গানটি নিয়ে অনেক আশাবাদী শিল্পী জান্নাত পুষ্প। জান্নাত পুষ্প বলেন, আমি মে ফ্লাওয়ার প্রডাকশনের পরিচালক তানভীর শেহজাদ এর সাথে অনেক দিন সময় নিয়ে আলোচনা করে গানটির ভিডিও নির্মাণের সিদ্ধান্ত নেই। ‘যদি মেঘে’র পর দর্শক-শ্রোতাদেও জন্য এই গানটি উপহার দিতে যাচ্ছি। আর এই গানের মাধ্যমে শ্রোতা-দর্শকরা আমাকে নতুন ভাবে দেখতে পাবেন। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।

