সর্বশেষ খবর

গজারিয়ায় পাগলা কুকুরের আক্রমণে নারীসহ আহত ১২

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার রসুলপুর ও মাথাভাঙ্গা গ্রামে পাগলা কুকুরের আক্রমনে গবাদিপশু সহ ৭ নারী ও ৫ পুরুষ আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে ও গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।

পরে স্থানীয় লোকজন খবর পেয়ে কুকুরটিকে মারার অভিযান চালায়। দেশীয় লাঠি-সোঠা নিয়ে প্রায় ৫ কি.মি. পথ ধাওয়া করে কুকুরটিকে হত্যা করা হয়। এ ঘটনায় জনমনে কুকুরের আক্রমণ আতংক বিরাজ করছে।

নিজস্ব প্রতিবেদক/গজারিয়ানিউজ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর