সর্বশেষ খবর

ডনের নতুন ‘জংলি বিল্লি’ ক্যাটরিনা!

আবার বড় পর্দায় নিজের দাদাগিরি দেখাতে আসবে ‘ডন’৷ আর এবার জংলি বিল্লি হয়ে কি তার পাশে দেখা যাবে ক্যাটরিনাকে৷ বলিঅন্দরে সে ইঙ্গিতই ক্রমে স্পষ্ট হয়ে উঠছে৷

ক্যাটরিনার ‘ফ্যান্টম’ প্রত্যাশিত সাফল্য পায়নি বক্স অফিসে৷ তবে অসাফল্যের বিষাদ ভুলে নিজের পরের ছবি ‘ফিতুর’ নিয়ে তৈরি নায়িকা৷ এ ছবিতে তাঁর বিপরীতে আছেন আদিত্য রায় কাপুর৷ তবে আরও বড় উড়ানের পথেই এগোচ্ছে ক্যাটরিনার সিনেযাত্রা৷ আগামী বছরে শাহরুখের বিপরীতে ‘ডন-৩’ ছবিতে দেখা যাবে তাঁকে৷ সম্ভবত প্রিয়াঙ্কা চোপড়ার জায়গায় নতুন ডনে তাঁকে দেখা যাবে৷ ‘কোয়ান্টিকো’য় কাজের সুবাদে এ বছরটা দেশ, বিদেশে ব্যস্ত থাকবেন প্রিয়াঙ্কা৷ ক্যাটরিনা পূরণ করবেন সেই জায়গাটি৷

এছাড়া কবীর খানের পরের সিনেমাতেও থাকছেন তিনি৷ ফলত এ বছরে দুটো বড় প্রোজেক্টে ক্যাটরিনার হাতে৷ তবে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়া এ বছর তাঁর নিঃসন্দেহে বড় অ্যাচিভমেন্ট।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর