সর্বশেষ খবর

গজারিয়ায় গোমতী নদী থেকে শিশু উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাধীন গোমতী নদী থেকে ২ বছরের অজ্ঞাত পরিচয় এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় বরশী দিয়ে মাছ ধরার সময় এক ব্যাক্তি গোমতী সেতুর ৪নং পিলার সংলগ্ন নদীতে বাচ্চাটিকে দেখতে পায় । জেলেদের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত গজারিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক পর্যবেক্ষণের পর শিশুটি জীবিত বলে নিশ্চিত হয় চিকিৎসকরা।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক ডাঃ লিয়াকত আলী জানান, শিশুটি অবস্থা এখন আশংকামুক্ত তবে শিশুটি মানসিক প্রতিবন্ধী।

গজারিয়া থানার অফিসার্স ইনচার্জ মোঃ হেদায়েত-উল-ইসলাম ভুইঞা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তাৎক্ষণিকভাবে শিশুটির পরিচয় পাওয়া যায়নি। তবে শিশুটি খুব ছোট ও মানসিক প্রতিবন্ধী হওয়ায় মানবিক দিক বিবেচনা করে চরচাষী গ্রামের আবুল হোসেন স্ত্রী শিল্পী বেগমকে শিশুটির লালনপালনের দায়িত্ব দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক/গজারিয়ানিউজ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর