জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ১৮৫ কোটি ৩০ লাখ টাকা।
এর মধ্যে সরকারি অর্থায়ন ৩০ হাজার ২৯২ কোটি ৫৪ লাখ টাকা, প্রকল্প সাহায্য ২ হাজার ৮৭০ কোটি ৪৪ লাখ টাকা।
মঙ্গলবার সকালে রাজধানীর শের-ই-বাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে অনুমোদিত প্রকল্পগুলোর বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. আবদুল মান্নান উপস্থিত ছিলেন।

