চীনের নিংজিয়া এলাকায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ৩১ জন। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানায়।
নিংজিয়া এলাকার ইনচুয়ান সিটিতে একটি বাসে আগুন ধরে গেলে এ ঘটনা ঘটে বলে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।

