সর্বশেষ খবর

সরকার গণতন্ত্র ও দেশপ্রেমিক নেতৃবৃন্দকে হত্যা করছে: জামায়াত

৫ জানুয়ারির একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে বর্তমান সরকার গণতন্ত্রকে হত্যার পাশাপাশি গণতন্ত্র প্রেমিক রাজনৈতিক নেতাদেরও হত্যা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. রেজাউল করিম।

মঙ্গলবার সকালে ‘গণতন্ত্র হত্যা’ দিবস উপলক্ষে ও জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মুক্তির দাবিতে রাজধানীর বাড্ডায় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

রেজাউল করিম বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে গলাটিপে হত্যা করে ৫ জানুয়ারি একটি অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে শাসনের নামে জনগণের ওপর শোষণ-নিপীড়ন চালাচ্ছে।

তিনি বলেন, বর্তমান সরকার দেশে একদলীয় বাকশালী শাসন কায়েমের লক্ষে যারা গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে যাচ্ছেন জামায়াতের সেই সব দেশপ্রেমিক নেতৃবৃন্দকে অন্যায়ভাবে হত্যা করছে। সরকার জামায়াতের আমির মাওলানা নিজামীকে এখন হত্যার ষড়যন্ত্র করছে। এদেশের ছাত্র-জনতা সরকারের সেই ষড়যন্ত্রকে কোনভাবেই বাস্তবায়ন হতে দেবে না।

বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াত নেতা সালাউদ্দিন, সাইফুল ইসলাম, আতাউর রহমান সরকার এবং শিবির নেতা তারিক হাসান ও সোহেল রানা মিঠু।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর