অবৈধ দখলদারদের আর ছাড় নয় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। রোববার রাজধানীর টিকাটুলীতে র্যাব-৩-এর কার্যালয়ে র্যাবের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন।
সাঈদ খোকন বলেন, যারা রাজধানীর বিভিন্ন স্থানে অবৈধভাবে রাস্তা দখল করে আছেন। তাদের আর ছাড় দেওয়া হবে না। র্যাবের সঙ্গে যৌথভাবে অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, আমরা ইচ্ছে করলে কয়েক ঘণ্টার মধ্যে সব পরিষ্কার করে ফেলতে পারি। এবার দক্ষিণ সিটি করপোরেশনের সহায়তায় রাস্তার পাশে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

