সর্বশেষ খবর

কমিশন না বাড়ালে মোবাইল রিচার্জ বন্ধের হুমকি

মোবাইল ফোনের বিল রিচার্জ ও মোবাইল ব্যাংকিং এজেন্টদের কমিশন বাড়ানোসহ সাত দফা দাবি পূরণের জন্য এক মাস সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ অ্যান্ড ব্যাংকিং ব্যবসায়ী অ্যাসোসিয়েশন। জানুয়ারি মাসের মধ্যে দাবি পূরণ না হলে এ কাজে যুক্ত পাঁচ লাখ ৩৬ হাজার ব্যবসায়ী তাদের সেবা বন্ধ করে দেবেন বলে হুমকি দিয়েছেন সংগঠনটির সভাপতি মো. সফিকুর রহমান।

আজ রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই সেবার কমিশন নিয়ে কোনো নীতিমালা না থাকায় সরকার প্রতিবছর প্রায় এক হাজার কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এ খাতের ওপর সরকারের কার্যকর কোনো নিয়ন্ত্রণও থাকছে না। তিনি জানান, বাংলাদেশে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতিদিন প্রায় ৪০০ কোটি টাকার লেনদেন হচ্ছে। আর মোবাইল ফোন বিল রিচার্জের জন্য প্রতিদিন প্রায় ২০০ কোটি টাকার লেনদেন হচ্ছে।

মোবাইল রিচার্জের কমিশন প্রতি হাজারে ২৭ টাকার বদলে ১০০ টাকা করা এবং মোবাইল ব্যাংকিং এজেন্ট কমিশন হাজারে চার টাকা ২০ পয়সা থেকে বাড়িয়ে ছয় টাকা করার দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।

সফিকুর রহমান বলেন, নিবন্ধিত দোকান বা প্রতিষ্ঠান ছাড়া কোনো ভ্রাম্যমাণ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে মোবাইল বিল রিচার্জের সিম দেওয়া চলবে না। এছাড়া রিচার্জের সিমে নির্দিষ্ট পরিমাণ টাকা রাখার বাধ্যবাধকতা উঠিয়ে নিতে হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর