আগামী ৫ জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন উপলক্ষে যৌথসভায় বসেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা।
রোববার দুপুর ৩টায় ধানমিন্ডতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সভাপতিম-লীর সদস্য ওবায়দুল কাদেরের সভাপতিত্বে এ সভা শুরু হয়েছে।
এতে উপস্থিত আছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, কার্যনির্র্বাহী সদস্য এনামুল হক শামীম, আমিনুল ইসলাম আমিন, এস এম কামাল, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আসলামুল হক প্রমূখ।
আগামী ৫ জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালনের লক্ষ্যে ঢাকা মহানগরসহ দেশের সকল নগর-মহানগর, জেলা ও উপজেলায় র্যালি ও সভা-সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। এদিন ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে দুপুর ২টা ৩০ মিনিটে একযোগে কর্মসূচি পালনের লক্ষ্যে ১৮টি টিমের নেতৃত্বে র্যালি, সভা-সমাবেশ করবে দলটি।
অপরদিকে বিএনপিও ৫ জানুয়ারিকে কেন্দ্র করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার কর্মসূচি ঘোষণা করেছে।

