সর্বশেষ খবর

বিসিএস পরীক্ষায় ঘড়ি নিষিদ্ধ

বিসিএস পরীক্ষার সময় হাতঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিক ঘড়ির ব্যবহার নিষিদ্ধ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। রোববার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর কাছে মুঠোফোন, ঘড়ি, ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, ক্যালকুলেটর, বই এবং ব্যাগ পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। একই সঙ্গে পিএসসির ভবিষ্যৎ নিয়োগ পরীক্ষার জন্যও ওই প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে।

এর আগে বিসিএস প্রিলিমিনারিতে ক্যালকুলেটর ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। আগামী ৮ জানুয়ারি ৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকার ১০৭টিসহ দেশের ১৬২টি কেন্দ্রে এবার দুই লাখ ১১ হাজার ৩২৬ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর