মুন্সীগঞ্জের গজারিয়ায় সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফরম পূরণে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় ও অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণ করতে না দেওয়া গজারিয়া সরকারি কলেজে ব্যাপক ভাংচুর করছে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।
পরে উত্তেজিত শিক্ষার্থীরা ইট পাটকেল ছুরে অধ্যক্ষের রুম ও শ্রেণী কক্ষ ভাংচুর করে অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ এসে ছাত্র ছাত্রীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে অধ্যক্ষকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করেন
ছাত্র ছাত্রীরা জানায়, অধ্যক্ষ ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফি এর অতিরিক্ত টাকা আদায় করছে এবং সকল বিষয়ে কৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণের সুযোগ দিয়েছে। এতে প্রায় সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীর ফরম পূরণ অনিশ্চিত হয়ে পরেছে।
তবে কলেজের অধ্যক্ষ আলীমুর রাজি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তিনি শুধু কৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণের সুযোগ দিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক/গজারিয়ানিউজ

