সর্বশেষ খবর

প্রিয়াঙ্কার ‘জয় গঙ্গাজল’ অ্যাডাল্ট ছবি?

সেন্সর বোর্ড কখন কী কারণে কোন ছবিকে অ্যাডাল্ট খেতাপ দেয়, বলা খুব মুশকিল! নইলে প্রিয়াঙ্কা চোপড়ার ‘জয় গঙ্গাজল’-এর মতন একটা সাফ ছবির গায়ে কেন A মার্কা বসানোর প্রস্তাব উঠবে?

সেন্সর বোর্ড সব সময়েই একটা অকাট্য যুক্তি দেখানোর চেষ্টা করে৷ এবারেও করেছে৷ বোর্ডের পক্ষে বক্তব্য, ছবিটার মধ্যে এমন কিছু ভাষা ও মারামারির দৃশ্য আছে, যা অল্প বয়স্কদের না দেখাই উচিত!

প্রস্তাবটা শুনেই প্রথমটায় বেঁকে বসেছিলেন পরিচালক প্রকাশ ঝা৷ পরে অবশ্য তিনি সুর নরম করেছেন৷ দেখেছেন, সেন্সর বোর্ডের সঙ্গে বিবাদে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না৷ তা বলে নিজের জেদ থেকে একেবারে সরেও আসেননি তিনি৷ কথা বলেছেন বোর্ডের কর্তা ব্যক্তিদের সঙ্গে৷ এবং, তার পরে প্রস্তাব দিয়েছেন, ছবিটাকে UA খেতাপ দেওয়া হোক! কিছু দৃশ্য থাকুক, বাকিটা সেন্সর বোর্ডের দাবি মেনে ছবি থেকে বাদ দিয়ে দেবেন তিনি! এবং, সেটাই হল শেষ পর্যন্ত৷

UA খেতাপ নিয়েই শেষ পর্যন্ত মুক্তি পাচ্ছে ‘জয় গঙ্গাজল’!

সূত্র: সংবাদ প্রতিদিন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর