স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা না বুঝেই আন্দোলন করছেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
রোববার একটি অনুষ্ঠান শেষে এ মন্তব্য করেন অর্থমন্ত্রী।
শিক্ষকদের দাবির বিষয়ে অর্থমন্ত্রী বলেন, সমাধানের কিছু নেই, শিক্ষকরা না বুঝেই আন্দোলন করছেন।

