সর্বশেষ খবর

পৌর নির্বাচন প্রশ্নবিদ্ধ: সুজন সম্পাদক

সুশাসনের জন্য নাগরিক সুজন’র সম্পাদক ড. বদিউল আলম মজুমদার সদ্যসমাপ্ত পৌর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ নির্বাচন বলে আখ্যায়িত করেছেন।

তিনি বলেছেন, ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত নির্বাচনগুলোতে যে মানদণ্ড স্থাপিত হয়েছে সেটা এ পৌর নির্বাচনে কোনভাবেই পূরণ হয়নি। তবে ২০১৪ সালের উপজেলা নির্বাচন, সিটি করপোরেশনের নির্বাচন এবং ২০১৫ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে ভালো নির্বাচন হয়েছে। কিন্তু তার পরেও এটা প্রশ্নবিদ্ধ নির্বাচন।

শনিবার সকালে রংপুর পাবলিক লাইব্রেরী হলে ২০১৬ সাল নাগরিক প্রত্যাশা ও ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তৃতাকালে এসব কথা বলেন সুজন সম্পাদক।

ড. বদিউল আলম মজুমদার বলেন, আমরা ভালোর দিকে যাচ্ছিনা, পেছনের দিকে যাচ্ছি। তবুও এসব নিয়ে নানান বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তিনি দেশে আইনের শাসন আর মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান।

সুজনের রংপুরের সভাপতি মুক্তিযোদ্ধা আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ, শিক্ষাবিদ অধ্যাপক মোজাম্মেল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা, মফিজুল ইসলাম মান্টু প্রমূখ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর