সর্বশেষ খবর

মুন্সীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে পাঠ্য পুস্তক বিতরণ

সরকারের বছরে শুরুতে দেশব্যাপী শিক্ষার্থীদের হাতে পাঠ্য পুস্তক বিতরণের কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল ১১ টায় কে কে গভঃ ইনষ্টিটিউশনে জেলার সকল প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদল।

এ সময় প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের হতে বই তুলে দেন জেলা প্রশাসক।

অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ হারুন-অর রশিদের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আনিছুজ্জামান জেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষা অফিসারসহ আরও অনেকে।

নিজস্ব প্রতিবেদক/গজারিয়ানিউজ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

Latest Posts

আলোচিত খবর