মুন্সীগঞ্জ শহরের উদুরে কাটাখালি খাল থেকে ব্যাটারী চালিতে অটোরিক্সা চালক নেওয়াজ শরিফ (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নেওয়াজ শরিফ শহরের হাটলক্ষিগঞ্জের মৃত শহিদুল্লাহর ছেলে।
শুক্রবার সকাল সাড়ে ১১ টায় কাটাখালি খালটিতে স্থানীয়রা লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সদর থানা এসআই আবুল বাসার জানান, এটি হত্যা হয়েছে কিনা ময়নাতদন্তের পরে জানা যাবে।
নিজস্ব প্রতিবেদক/গজারিয়ানিউজ

