পৌরসভা নির্বাচনের দিন মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংকের সামনে অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত যুবককে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। এর ফলে মুন্সীগঞ্জ পৌরবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সূত্র জানায়, এই অস্ত্রধারী যুবক হচ্ছে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দির ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারীর ছোট ভাই শিপন পাটোয়ারী।
ছবিতে শিপন পাটোয়ারী পিস্তল উচিয়ে ফায়ার করছে তা দেখা যাচ্ছে। তার চেহারাও স্পষ্ট বুঝা যাচ্ছে। তার পরও কেন শিপন ধরা ছোয়ার বাইরে এ প্রশ্ন তুলেছেন সাধারন জনগন।
ছবিটি দেশের শীর্ষস্থানীয় একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়।
নিজস্ব প্রতিবেদক/গজারিয়ানিউজ

